ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে এই তলব করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি সরাসরি পররাষ্ট্রসচিবের দপ্তরে যান। তবে বৈঠকটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে থাকা বাংলাদেশের মিশনগুলোর নিরাপত্তা এবং বাংলাদেশি কূটনীতিকদের সুরক্ষা নিয়ে সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মিশনগুলোর নিরাপত্তা জোরদারের বার্তা ভারতীয় হাইকমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ১৭ ডিসেম্বর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে