ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্যে পরিবর্তন এনে শনিবার (২০ ডিসেম্বর) একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংশোধিত প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এবং সেই আপিল নিষ্পত্তির সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত সময়সূচী অনুযায়ী, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা আগের ‘৫ থেকে ১১ জানুয়ারি’র পরিবর্তে এখন ‘৫ থেকে ৯ জানুয়ারি’ (সোমবার থেকে শুক্রবার) নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে আনা হয়েছে।
অন্যদিকে, দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ ‘১২ থেকে ১৮ জানুয়ারি’র পরিবর্তে ‘১০ থেকে ১৮ জানুয়ারি’ (শনিবার থেকে রোববার) করা হয়েছে। অর্থাৎ আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত সময় দুই দিন বাড়ানো হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনের মূল গেজেটে সংবিধানের ১২৩ অনুচ্ছেদ সংক্রান্ত কিছু শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কমিশন এই সংশোধন এনেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা