ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা নাহিদ
ডুয়া ডেস্ক : তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন ও আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সাড়া না মিললেও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের সুখবর দিয়েছেন। বলেছেন, এ বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’
শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’
উল্লেখ্য, ষষ্ঠ দিনের মতো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে অনশন করছে কয়েকজন শিক্ষার্থী। একইসাথে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা মহাখালীতে বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা