ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের গণসংবর্ধনা: ভেন্যু পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনার ভেন্যু পরিদর্শন করেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকার ৩০০ ফিটে নির্ধারিত অনুষ্ঠানস্থল সরেজমিনে পরিদর্শন করেন তারা।
বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত স্থায়ী এই পরিদর্শনে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সালাহউদ্দিন আহমেদ। এ সময় তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকায় বড় ধরনের জমায়েতের পরিকল্পনা করছে বিএনপি। সেই লক্ষ্যেই অনুষ্ঠানের নিরাপত্তা পরিস্থিতি, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ এই ভেন্যু পরিদর্শন করা হয়। নেতারা অনুষ্ঠানস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত