ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হচ্ছে না হাদির মরদেহ
নিজস্ব প্রতিবেদক: দেশে পোঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। আজকের পরিবর্তে আগামীকাল আনা হবে বলে জানানো হয়।
শুক্রবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়, শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবারের দাবীর ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।
'ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।'
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা