ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
সরকার ফারাবী: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি (5th T20I) ম্যাচে মুখোমুখি হবে দুই পরাশক্তি। পাঁচ ম্যাচের এই সিরিজে আজকের ম্যাচটি কার্যত 'ফাইনাল' হিসেবে গণ্য হচ্ছে।
ম্যাচ প্রোফাইল ও গুরুত্ব:
ম্যাচ: ৫ম টি-টোয়েন্টি (রাত্রীকালীন)
ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমেদাবাদ।
তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২৫।
সময়: সন্ধ্যা ৭:৩০ মি.
প্রতিপক্ষ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে ভারত চাইবে ঘরের মাঠের সুবিধা নিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরতে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এই সফরে তাদের শক্তিশালী ব্যাটিং এবং পেস আক্রমণ দিয়ে ভারতকে বড় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আমেদাবাদের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হলেও রাতের বেলা শিশির (Dew Factor) একটি বড় ভূমিকা পালন করতে পারে, যা টস জয়ী দলকে বাড়তি সুবিধা দেবে।
নজরে থাকবেন যারা:
ভারতীয় শিবিরে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তরুণ হার্ডহিটারদের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম এবং হেনরিক ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক একটি হাই-স্কোরিং থ্রিলার ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছেন।
সরাসরি দেখবেন যেভাবে:
খেলাটি শুরু হলেডুয়া নিউজে সরাসরি দেখাতে পাবেন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে এখানে লিংক দেয়া হবে।
এছাড়াও টি স্পোর্টসে সরাসরি দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু