ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
'সরকার গণমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর'
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হামলাকে স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পত্রিকা দুটির কার্যালয়ে হামলার পর শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা টেলিফোনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে কথা বলেন।
আলাপকালে ড. ইউনূস বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।” তিনি এই ঘটনাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা দুই সম্পাদককে আশ্বস্ত করে বলেন, সরকার সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এছাড়া খুব শিগগিরই তিনি এই দুই জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক