ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
ব্যাংকের পর এবার স্থগিত হলো ইউজিসির নিয়োগ পরীক্ষাও
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদের আজকের (শুক্রবার) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে কমিশনের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে আজ সকালেই অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গতকাল রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় অনেক পরীক্ষার্থী ঢাকায় পৌঁছাতে বা কেন্দ্রে যেতে বিড়ম্বনায় পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতেই এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা