ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
তারেক রহমানের ট্রাভেল পাস: তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, তারেক রহমান অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত হন। সেখানে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদের অবহিত করা হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উন্নয়ন সহযোগী ও কূটনীতিকদের জানান, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত। তিনি কূটনীতিকদের পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানান। একইসঙ্গে সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র সচিব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা