ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে ফিরছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি একা নন, তার সঙ্গে আসছেন একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি তিনি অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস সাত্তার জানান, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও থাকবেন।
এর আগে দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমান সোজা এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক রূপ দিতে ব্যাপক প্রস্তুতি চলছে। অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে এবং শৃঙ্খলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থান ও ব্যবস্থাপনা যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর তিনি মাতৃভূমিতে ফিরছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা