ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টা
'বিদেশে শ্রমশক্তি রপ্তানি ও অভিবাসন প্রক্রিয়ায় দালাল চক্র প্রধান বাধা'
নিজস্ব প্রতিবেদক: বিদেশে শ্রমশক্তি রপ্তানি ও অভিবাসন প্রক্রিয়ায় দালাল চক্রকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গ্রামগঞ্জে গেলে বোঝা যায় দালালরা কীভাবে সাধারণ মানুষকে ঠকায়। এই সমস্যা অত্যন্ত জটিল এবং এর সমাধানে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিদেশে যাওয়ার প্রসঙ্গ এলেই দালাল শব্দটি চলে আসে। এর থেকে বের হওয়ার যেন কোনো উপায় নেই। গ্রামের মানুষ ছেলে বা স্বামীকে বিদেশ পাঠাতে জমি বিক্রি করে, ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ করে টাকা জোগাড় করে। এরপর তারা প্রতারণার শিকার হয়। আমরা যা কিছু করছি, তা অনেকটা ওপর দিয়েই হচ্ছে, সমস্যার গভীরে এখনো ঢোকা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘সমস্যাটি অনেক কঠিন ও জটিল। এটি সমাধানের জন্য যে পরিমাণ গভীর প্রচেষ্টা দরকার, তা আমরা এখনো করে উঠতে পারিনি। সরকারে আসার অনেক আগে থেকেই আমি এই সমস্যার সঙ্গে পরিচিত।’
বাংলাদেশের যুবশক্তির প্রশংসা করে ড. ইউনূস বলেন, ‘সারা পৃথিবীতে এখন তারুণ্যের অভাব, আর আমরা তারুণ্যের খনি। আমাদের এই জনশক্তি সোনার চেয়েও দামি। বিশ্বকে আমাদের কাছে আসতেই হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই।’
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)