ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিজয় দিবসে এনসিপির ‘আগ্রাসন বিরোধী যাত্রা’
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে ‘আগ্রাসন বিরোধী যাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এনসিপির এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। মিছিলে আরও উপস্থিত আছেন প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষ নেতারা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাংলামোটরে জড়ো হন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী এই যাত্রায় অংশ নিয়েছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
মিছিলে নেতাকর্মীদের মুখে শোনা যায়— ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, এবং সম্প্রতি গুলিবিদ্ধ নেতা ওসমান হাদির সমর্থনে ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’র মতো স্লোগান।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কাটাবন, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর