ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে, ডাকসু ছাত্র-জনতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ শুরু করেছে। এ ছাড়াও তারা আরও দুইটি দাবিও সামনে এনেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে সমবেত ছাত্র-জনতা ডাকসু ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী।
মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে’, ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’ এবং ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের জানান, তারা ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন এবং সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর)