ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
ফোনালাপে গুতেরেস বলেন, “আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি।” হামলায় আতঙ্কিত তিনি বলেন, “আমি বিপর্যস্ত বোধ করছি।” তিনি বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে অনুরোধ করেন।
প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন, আহত সৈন্যদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে সরানো হয়েছে এবং মরদেহ দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। গুতেরেস জানিয়েছেন, প্রাথমিকভাবে আহত শান্তিরক্ষীদের সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরেরও ব্যবস্থা করা হচ্ছে।
ফোনালাপে প্রফেসর ইউনূস গুতেরেসকে ধন্যবাদ জানান বাংলাদেশি সেনাদের চিকিৎসা ও নিরাপদ সরিয়ে নেওয়ার উদ্যোগের জন্য। এছাড়া তিনি স্মরণ করান, গত রমজানে গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রফেসর ইউনূস মহাসচিবকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা