ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক চৌধুরী
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়বেন ৫৪ প্যারাট্রুপার
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে দলটির সদস্য আশিক চৌধুরী গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে আকাশ থেকে ঝাঁপ দেবেন।
রোববার (১৪ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার বার্তায় জানান, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে একসঙ্গে প্যারাট্রুপিং করে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই দুঃসাহসিক অভিযাত্রায় অংশ নেওয়া আশিক চৌধুরী মাথায় পরবেন এমন একটি হেলমেট, যেখানে আঁকা থাকবে উসমান হাদির ছবি।
বার্তায় প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও প্রার্থনা চাই।’
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতেই প্যারাট্রুপার আশিক চৌধুরী এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা