ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক ও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে কোনো ‘এক্সপার্ট’ বা দক্ষ হাতের কেউ গুলি করেছে। মস্তিষ্কে এখনো স্প্লিন্টারের অংশ রয়ে গেছে। এদিকে, হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। সকালে তার একটি সিটি স্ক্যান করা হয়, যার ওপর ভিত্তি করে এই তথ্য জানানো হয়।
ডা. আব্দুল আহাদ বলেন, ‘হাদিকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলির অনেকটাই সরিয়ে ফেলা সম্ভব হলেও মস্তিষ্কে স্প্লিন্টারের কিছু অংশ এখনো রয়ে গেছে।’ উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে পরিবার ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন, হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে বা তথ্য দিলে সরকারকে পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে ইনকিলাব মঞ্চের সদস্যদের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর ও বাসার ঠিকানা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মেডিকেল বোর্ড তাকে ‘কনজারভেটিভ ম্যানেজমেন্ট’-এ রেখেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে