ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাসপাতালে মব সৃষ্টিকারীরা হাদির মৃ'ত্যু কামনা করেছিল: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে যারা বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টি করেছিল, তারা হাদির মৃত্যু কামনা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, এরা হাদির সমর্থক নয়, বরং সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকা একটি বিশেষ রাজনৈতিক দলের লোক।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “হাদির ওপর হামলা মূলত গণতান্ত্রিক অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।” তিনি দাবি করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেওয়া হয়েছিল, যা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে তিনি ইঙ্গিত দেন।
হাদিকে নিজের ‘সমতুল্য প্রার্থী’ উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, “তার ওপর হামলায় আমি মানসিকভাবে আঘাত পেয়েছি। অথচ তাকে দেখতে হাসপাতালে গেলে আমাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়। যারা এই মব তৈরি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা একটি বিশেষ রাজনৈতিক দলের লোক। আমার নির্দেশনা পেলে আমাদের ছেলেরাই তাদের ‘তুলাধোনা’ করতে পারত।” এ সময় তিনি ‘মুসলমানের লেবাসধারীরা’ হাদির মৃত্যু কামনা করছে বলেও বিস্ফোরক মন্তব্য করেন।
গণমাধ্যমের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর কথা বলার স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে তিনি সাংবাদিকদের অনুসন্ধিৎসু প্রতিবেদন তৈরির আহ্বান জানান। সমাবেশে বিএনপির অন্য নেতারাও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত