ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
হাদির মস্তিষ্কে এখনো গুলির অংশ রয়ে গেছে : ঢামেক চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক:ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও মস্তিষ্কের ভেতরে এখনো স্প্লিন্টার বা গুলির ক্ষুদ্র অংশবিশেষ রয়ে গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশে রওনা হয় এবং রাত ৮টা ৫ মিনিটে সেখানে পৌঁছায়।
এর আগে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। তিনি বলেন, “সিটিস্ক্যানে হাদির মস্তিষ্কে ছোট পুঁতির দানার মতো ধাতব বল বা প্রিলেট দেখা গেছে। নিউরোসার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার করে একটি অংশ বের করলেও আরও দু-একটি অংশ ভেতরে রয়ে গেছে।”
ডা. মোস্তাক আরও জানান, গুলির আঘাতের কারণে রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল এবং চাপ (প্রেসার) বেড়ে গিয়েছিল। ঢামেকে অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ ও মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক ধকল সামলানোর পর তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল