ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ। দুজনেরই পদ ছাড়াকে ঘিরে তাদের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
ফেসবুকে প্রকাশিত পোস্টে একটি ভিডিও যুক্ত করেন আসিফ। সেখানে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি বিরল সুযোগ এসেছে প্রায় ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়তে হলে কঠিন পথ অতিক্রম করতে হবে, তবে তা অসম্ভব নয়। বিভাজনের পুরোনো রাজনীতি থেকে বেরিয়ে এসে সকল নাগরিকের জন্য কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি প্রয়োজন নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামোর বাস্তবায়ন।
তিনি আরও উল্লেখ করেন, নতুনভাবে দেশ পুনর্গঠনের এই সংগ্রাম সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাঁকে অনুপ্রাণিত করে। তাদের আদর্শকে ধারণ করেই তিনি এগিয়ে নিতে চান এই পরিবর্তনের লড়াই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা