ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানিতে ইসলামী আন্দোলনের শোক
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে ঈদের দিন ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত অন্তত ২৩ জনের জন্য গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।
দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে সংঘটিত দুর্ঘটনার দায় শুধু লাইনম্যানের ওপর চাপানো যায় না। এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ত্রুটি ও সার্বিক ব্যবস্থার দুর্বলতা খতিয়ে দেখা প্রয়োজন। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, ঈদে মানুষের যাতায়াত অনেক বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্কভাবে চলাচল করতে হবে। ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি একই সঙ্গে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেছে এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত