ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে প্রথমবারের মতো রিটার্নিং অফিসার হলেন ইসির ৩ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজস্ব তিন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাধারণত জাতীয় নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা এই দায়িত্ব পালন করলেও এবারই প্রথম ইসির নিজস্ব কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।
ইসি সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকার দুটি আসনে, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রামের একটি আসনে এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনার একটি আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
এছাড়া ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ৫৪ জনকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। বাকি আসনগুলোতে অতীতের মতো প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)