ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএল-এর নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তা-কর্মচারীদের একাংশের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতির ঘোষণার মধ্যেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল তার নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বার্তায় যাত্রীদের আশ্বস্ত করে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।”
এর আগে, দীর্ঘ ১২ বছরেও স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন না হওয়া এবং গ্র্যাচুইটি, বিমাসহ মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে শুক্রবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানের ৯ শতাধিক নিয়মিত কর্মী। একই সঙ্গে তারা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন।
কর্মচারীদের অভিযোগ, একাধিকবার সময় নিয়েও কর্তৃপক্ষ সার্ভিস রুল চূড়ান্ত করেনি। বিশেষ করে ‘বিশেষ বিধান’ সংক্রান্ত জটিলতা এবং প্রকল্প জনবল আত্মীকরণের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের বিরোধ চলছে। তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে কঠোর অবস্থানের মধ্যেও মেট্রোরেল সচল রাখার বার্তা দিল কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত