ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভেন্টিলেশনে বেগম খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস: মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ফুসফুস ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে বিশ্রাম দিতে তাকে বর্তমানে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর’ সাপোর্টে রাখা হয়েছে। একই সঙ্গে কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষে প্রফেসর ডা. শাহাবউদ্দিন তালুকদার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেগম জিয়ার চিকিৎসার বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
মেডিকেল বোর্ড জানায়, ৭৯ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার, হার্ট, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় প্রথমে তাকে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও বিপ্যাপ মেশিনের সহায়তা দেওয়া হয়। এতে উন্নতি না হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর তার ‘একিউট প্যানক্রিয়েটাইটিস’ ধরা পড়ে। এছাড়া শরীরে গুরুতর সংক্রমণের কারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
বোর্ড আরও জানায়, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হওয়ায় তাকে রক্ত ও রক্তের উপাদান দিতে হচ্ছে। এছাড়া হার্টের ভাল্বে ‘ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস’ ধরা পড়ায় দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে গাইডলাইন অনুযায়ী চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড গুজব না ছড়িয়ে চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি