ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
স্পোর্টস ডেস্ক: নানা অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় অনিশ্চয়তার মুখে পড়েছে ‘লাতিন-বাংলা সুপার কাপ’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কঠোর নির্দেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করায় আজ (১১ ডিসেম্বর) অনুষ্ঠেয় ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি হচ্ছে না।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান ‘এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড’ একাধিক শর্ত ভঙ্গ করেছে। এর মধ্যে টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া, স্পন্সর ও সম্প্রচার স্বত্ব নিয়ে গোপনীয়তা এবং খেলা শেষে মাঠের পরিচ্ছন্নতা বজায় না রাখার অভিযোগ অন্যতম। গত ৯ ডিসেম্বর তাদের এসব বিষয়ে কারণ দর্শাতে বলা হলেও সন্তোষজনক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় আয়োজকরা।
পরিস্থিতি আরও জটিল হয় গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে। স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হামলায় আহত হন ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান। এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘গুরুতর’ আখ্যা দিয়ে মন্ত্রণালয় টুর্নামেন্টের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে।
এদিকে টুর্নামেন্ট ঘিরে বিশ্বজয়ী তারকা কাফু ও ক্যানিজিয়ার ঢাকায় আসার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাদের সফর নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত চরম অব্যবস্থাপনার কারণেই মাঝপথে থমকে গেল এই আয়োজন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস