ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামলে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে প্রায় দুই হাজার ছোট-বড় আন্দোলন হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও গরম পানি ব্যবহার করলেও একবারের জন্যও রাবার বুলেট ব্যবহার করেনি, যা দেশের ইতিহাসে এক বিরল রেকর্ড।
তবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পর পরিস্থিতি ভিন্ন হবে বলে তিনি সতর্ক করেন। শুক্রবার মেট্রোরেল কর্মীদের সম্ভাব্য আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর দাবি আদায়ে কেউ সড়ক অবরোধ করলে তাদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্য দিয়েই দেশ নির্বাচনের মূল প্রক্রিয়ায় প্রবেশ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী