ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে নির্বাচন ভবন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই ভবনের ভেতর ও বাইরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। আগের দিনও নিরাপত্তা বাড়ানো হলেও আজ তা আরও জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। এ উপলক্ষে ভবন এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন, পুলিশি টহল বৃদ্ধি এবং প্রবেশ-প্রস্থান নিয়ন্ত্রণসহ কঠোর নজরদারি চালানো হচ্ছে। ভবনের সামনে ব্যারিকেড বসিয়ে সীমিত করা হয়েছে চলাচল।
তফসিল ঘোষণার মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন জমাদানের সময়সীমা, প্রত্যাহারের শেষ তারিখ, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাসহ বিভিন্ন বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের