ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়াল ৩ লাখ ৭ হাজার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রবাসীদের ভোট অংশগ্রহণ নিশ্চিত করতে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে দ্রুত বাড়ছে নিবন্ধন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন প্রবাসী ভোটার অ্যাপটিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, নিবন্ধিতদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ১৭৩ জন পুরুষ এবং ২৩ হাজার ২১৯ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এই তথ্য প্রকাশ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার প্রেরণ শুরু করেছে ইসি। এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট–দায়িত্বে নিয়োজিতরা অংশ নিতে পারবেন। এজন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন কার্যক্রম বর্তমানে যেসব দেশে চালু রয়েছে সেগুলোর মধ্যে আছে: দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডিআর কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার। সংশ্লিষ্ট ভোটার ব্যালটে ভোট প্রদান করে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠিয়ে দেবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিক সংখ্যক প্রবাসীকে ভোটে সম্পৃক্ত করতে ৫০ লাখ প্রবাসী ভোটারকে টার্গেট করে অগ্রসর হচ্ছে নির্বাচন কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা