ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১১ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় বৃহস্পতিবার নানাবিধ কর্মসূচিতে ব্যস্ত দিন কাটবে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠাণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টা : খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সকাল ১১টা : দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বিচারপতির কর্মসূচি
দুপুর ২টা ৩০ মিনিট : সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
ডিএমপির প্রেস ব্রিফিং
সকাল ১১টা ৪৫ মিনিট : রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী ও তার স্বামী গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।
দিনজুড়ে বিভিন্ন দপ্তরের এসব কর্মসূচি রাজধানীর দৈনন্দিন কার্যক্রমকে আরও ব্যস্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা