ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তিনি হাসপাতালে যান এবং সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা প্রক্রিয়া এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। চিকিৎসকরা তাকে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন।
তবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই পরিদর্শন বা বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)