ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নবম পে স্কেল: রাস্তায় নেমেছেন কর্মচারীরা
সরকার ফারাবী: কুষ্টিয়ার মিরপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের ক্ষোভ এবার রাস্তায় এসেছে। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় আটকে থাকায় কর্মচারীদের অসন্তোষ আরও তীব্র আকার নিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা ভেড়ামারা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। কর্মচারীদের উপস্থিতিতে স্টেশন এলাকায় উত্তেজনা বিরাজ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা বলছেন, ন্যায্য অধিকার আদায়ে আর অপেক্ষা নয়। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।
মানববন্ধনে কর্মচারীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা সতর্ক করেছেন, দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র রূপ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর