ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বার্তায় তিনি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের এই সাফল্য গোটা জাতিকে গর্বিত করেছে।
ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সোমবার (৮ ডিসেম্বর) শক্তিশালী অস্ট্রিয়াকে ৫–২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন। তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, এই বিজয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে। উন্নতি ও উৎকর্ষতার এই ধারা বজায় রেখে যুবরা ভবিষ্যতে আরও বড় সাফল্য ছিনিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, যুব বিশ্বকাপ হকির গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দলকে নিয়ে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ আয়োজন করে, যার প্রথম আসরেই বাজিমাত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা