ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পে-স্কেল নিয়ে কোর কমিটির বৈঠকে দ্রুত নিষ্পত্তির তাগিদ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের আল্টিমেটাম ও অসন্তোষের বিষয়টি আলোচনায় উঠে আসে। নির্বাচনের আগে আগামী জানুয়ারিতে কর্মচারীরা যাতে বড় কোনো আন্দোলনে না নামতে পারেন, সেজন্য দ্রুত এই কার্যক্রম নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, গত শুক্রবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবি জানান কর্মচারীরা। দাবি না মানলে ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। মূলত পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার সময়সীমা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হলেও কর্মচারীরা তা আগেই বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।
এছাড়া, জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অযৌক্তিক দাবিতে রাস্তায় নামতে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ