ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের ৮ খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারের সংস্কার কমিশনের ওয়েবসাইটে এই প্রতিবেদন উন্মুক্ত করা হয়।
প্রতিবেদনে কমিশনের সুপারিশমালা ও ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ছাড়াও ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর দেওয়া মতামত, আলোচনার সারসংক্ষেপ এবং কমিশনের নিজস্ব নথিপত্র স্থান পেয়েছে। এছাড়াও কমিশনের পরিচালিত জনমত জরিপের ফলাফলও এতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশন ছাড়াও এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদন একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের (২০২৪) অক্টোবর থেকে বিভিন্ন সময়ে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে ৬টি কমিশনের কাজ শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়। অন্য ৫টি কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সদস্যদের এই কমিশনের সদস্য করা হয়।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এই কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গত ৩১ জুলাই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ চূড়ান্ত করা হয়। পরবর্তীতে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এই সনদ স্বাক্ষরিত হয়। কমিশনের সুপারিশের আলোকে সরকার ইতিমধ্যেই ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত