ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
সাত কলেজের আন্দোলন স্থগিত, ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত তারা কোনো কর্মসূচি পালন করবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মো. রবিন হোসেন এ ঘোষণা দেন।
রবিন হোসেন বলেন, “সাত কলেজের সিনিয়র শিক্ষার্থীদের নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত এক দফার আন্দোলন স্থগিত করছি। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী করণীয় ঠিক করে জানানো হবে।”
দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ করে, যেখানে সাত কলেজকে ‘স্কুলিং’ বা ইন্টারডিসিপ্লিনারি কাঠামোতে আনার প্রস্তাব করা হয়। তবে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এবং শিক্ষার্থীদের একটি অংশ এই কাঠামোর বিরোধিতা করে আসছেন।
আন্দোলনকারীদের এই সিদ্ধান্তের পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভূমিকা রয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয় জানিয়েছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার কাজ চলছে এবং আগামী ২৫ ডিসেম্বর এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আশাবাদও ব্যক্ত করেছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজকে নিয়ে এই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী