ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য সমন্বয় করা হয়েছে। এবার ভরি প্রতি সোনার দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। নতুন হার অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার সর্বশেষ মূল্যহ্রাসের বিষয়টি নিশ্চিত করে। ঘোষণায় জানানো হয়, বুধবার (৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে আজ মঙ্গলবার পর্যন্তও একই মূল্য বজায় আছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের দরে সমন্বয় আনা হয়েছে।
সোনার নতুন দর
২২ ক্যারেট: প্রতি ভরি ২,১১,০৯৫ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,০১,৪৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭২,৭০৯ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৩,৬৮৯ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী এই মজুরি পরিবর্তন হতে পারে।
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ভরি ৩ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকায় অপরিবর্তিত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত