ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিজয় দিবসে টিকিট ছাড়াই জাদুঘর ও শিশু পার্কে প্রবেশের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশের সব জাদুঘরে টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ পাবেন দর্শনার্থীরা। একইসঙ্গে শিশুদের জন্য সরকারি-বেসরকারি সব বিনোদন কেন্দ্রও উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব জাদুঘর জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। পাশাপাশি শিশুদের আনন্দ উদযাপনের জন্য দেশের সব শিশুপার্ক ও বিনোদনমূলক স্থানগুলোতেও সারাদিন টিকিট ছাড়াই প্রবেশ করা যাবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত