ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এইচএসসির নম্বরপত্র মিলবে বুধবার থেকে, জানুন সংগ্রহের নিয়মাবলি
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (মার্কশিট) বিতরণ শুরু করতে যাচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী বুধবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলাভিত্তিক বিতরণের সময়সূচি:
বোর্ডের সনদ শাখা (৪ নম্বর ভবনের পাঁচতলা) থেকে নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নম্বরপত্র সংগ্রহ করতে হবে। সূচি নিম্নরূপ:
১০ ডিসেম্বর: টাঙ্গাইল ও ঢাকা জেলা।
১১ ডিসেম্বর: ফরিদপুর ও নরসিংদী।
১৪ ডিসেম্বর: মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ।
১৫ ডিসেম্বর: নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ।
১৭ ডিসেম্বর: শরীয়তপুর ও মাদারীপুর।
১৮ ডিসেম্বর: গোপালগঞ্জ ও রাজবাড়ী।
২১ ডিসেম্বর: গাজীপুর।
২২ ডিসেম্বর: ঢাকা মহানগর।
নম্বরপত্র সংগ্রহের নিয়মাবলি:
কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে অথবা তার প্রতিনিধি নম্বরপত্র গ্রহণ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু কঠোর নির্দেশনা মানতে হবে:
১. উত্তীর্ণ শিক্ষার্থীদের বিবরণসহ আবেদনপত্র জমা দিতে হবে।
২. প্রতিনিধি পাঠালে তিনটি নমুনা স্বাক্ষরসহ সত্যায়িত কর্তৃত্বপত্র সঙ্গে আনতে হবে।
৩. সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে।
৪. আবেদনের ওপর কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
৫. স্কুল বা কলেজের প্যাডে কেন্দ্র কোড ও কলেজ কোড উল্লেখ থাকতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, উল্লিখিত নথিপত্র ও শর্ত পূরণ না করলে মূল নম্বরপত্র প্রদান করা সম্ভব হবে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু