ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
হাসপাতালে খালেদা জিয়ার পাশে জুবাইদা রহমান, স্বাস্থ্যের উন্নতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে হাসপাতাল এলাকায় দলীয় নেতাকর্মীদের তেমন ভিড় ছিল না। তবে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংবাদকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল রাতে পাওয়া তার সিটিস্ক্যান ও ইসিজিসহ বেশ কিছু পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। তিনি এখন কথা বলার চেষ্টা করছেন। বিশেষ করে দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে তিনি মাঝেমধ্যে কথা বলছেন। দেশেই তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এফএআই এভিয়েশন স্লট বাতিল চেয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগসহ নানা জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা