ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
পোস্টাল ভোট অ্যাপে ২ লাখ ৪৯ হাজার প্রবাসীর নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যাপক সাড়া ফেলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে ইতোমধ্যে ২ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন যা ইসির কর্মকর্তাদেরও প্রত্যাশার চাইতে বেশি বলে মনে করা হচ্ছে।
সোমবার সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী প্রবাসী নিবন্ধনের এই চিত্র পাওয়া গেছে।
নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ১৪৭ জন পুরুষ এবং ২১ হাজার ১৯১ জন নারী। এ উদ্যোগ বাস্তবায়নে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থাকে এবারই প্রথম কার্যকর করেছে ইসি। এই পদ্ধতিতে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোট দিতে পারবেন। ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, মিসর, ব্রাজিল, তাইওয়ানসহ বহু দেশে অবস্থানরত বাংলাদেশিরা এই অ্যাপে নিবন্ধন করছেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দেশের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। ভোটশেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা পাঠাতে হবে ফিরতি খামে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশভিত্তিক সার্ভারে নিবন্ধন যাচাই ও ব্যালট পাঠানোর কাজ চলছে।
শেষ পর্যন্ত কতজন ভোট প্রদান করবেন তা এখনো স্পষ্ট নয়, তবে ইসি বলছে, এবার প্রবাসী অংশগ্রহণ নতুন রেকর্ড গড়তে পারে এবং তাদের ৫০ লাখ লক্ষ্য অর্জনের পথে এই আগ্রহ বড় ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?