ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে চলছে ইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ধারণা করা হচ্ছে, আজকের এই বৈঠকের পরই যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশনের ১০তম এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকের আলোচ্যসূচি:
কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. নির্বাচন ও গণভোটের প্রস্তুতি: নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং গণভোট আয়োজনের সর্বশেষ অবস্থা পর্যালোচনা।
২. তফসিল সংক্রান্ত: তফসিল ঘোষণার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কমিশনের করণীয় নির্ধারণ।
৩. মাঠ প্রশাসন: মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও আইনশৃঙ্খলা রক্ষা।
৪. দলীয় নিবন্ধন ও এনআইডি: রাজনৈতিক দলের নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের পদ্ধতি সহজীকরণে এসওপি (SOP) নির্ধারণ।
৫. মক ভোটের অভিজ্ঞতা: গত ২৯ নভেম্বরের মক ভোটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেন্দ্র ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ।
৬. স্মার্ট কার্ড ও আর্থিক বিষয়: বিএমটিএফ-এর বকেয়া বিল পরিশোধ, স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন এবং ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত কার্ড মুদ্রণ সংক্রান্ত চুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)