ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি এখন শতভাগ প্রস্তুত: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব বলেন, “সকাল থেকেই আমি নির্বাচনের প্রস্তুতি বিষয়ক সভায় ছিলাম। সেখানে প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে নির্বাচন আয়োজনে ইসি কতটুকু প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে আমি বলব, আমরা এখন শতভাগ প্রস্তুত।”
তফসিল প্রসঙ্গে তিনি বলেন, যদিও প্রস্তুতি সম্পন্ন, তবে তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কর্মশালায় তিনি সাংবাদিকদের ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২’, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ এবং নির্বাচন কর্মকর্তাদের বিশেষ বিধান আইন সম্পর্কে ধারণা দেন।
এর আগে গত ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সে সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল