ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
মাত্র ১ মিনিটেই জানতে পারবেন জমির আসল মালিক কে
সরকার ফারাবী: বাংলাদেশে জমির মূল্য দিন দিন যেভাবে বাড়ছে, তা একে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করেছে। অনেকের নামে জমি থাকলেও তারা সে সম্পর্কে অবগত নন বা খতিয়ানের তথ্য জানেন না। তবে ডিজিটাল প্রযুক্তির উন্নতির কারণে এখন ঘরে বসেই খুব সহজে অনলাইনে জমির মালিকানা যাচাই করা যায় এতে দালাল কিংবা অতিরিক্ত ঝামেলার প্রয়োজন হয় না।
ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (DLRS) দেশে জমি–সংক্রান্ত প্রায় সব সেবা ডিজিটালাইজড করেছে। এর ফলে মাত্র কয়েক ধাপ অনুসরণ করেই যে কেউ অনলাইনে নিজের জমির খতিয়ানের তথ্য দেখতে পারে।
খতিয়ান ও পর্চা কী?
খতিয়ান বা পর্চা হলো সরকারের প্রদত্ত একটি আনুষ্ঠানিক নথি, যা জমির মালিকানা প্রমাণ করে। এতে জমির প্রকৃত মালিক, দখলকারী, জমির আয়তন, সীমানা, খাজনা এবং জমি–সংক্রান্ত অন্যান্য আইনি বিবরণ থাকে।
অনলাইনে জমির মালিকানা জানার নিয়ম
ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে www.dlrs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর “খতিয়ান তথ্য অনুসন্ধান” অপশনটি নির্বাচন করুন।
মৌজা, জেলা, ইউনিয়ন ও খতিয়ান নম্বর লিখে সার্চ দিলে সাথে সাথেই সংশ্লিষ্ট জমির মালিকানা ও বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।
কেন অনলাইনে মালিকানা যাচাই করা জরুরি?
জমি কেনাবেচার আগে মালিকানা যাচাই অত্যন্ত প্রয়োজনীয়। অনেক প্রতারক জাল পর্চা বা নকল কাগজ দেখিয়ে জমি বিক্রির চেষ্টা করে থাকে। তাছাড়া জমির মালিক মারা গেলে তার ওয়ারিশদের তথ্য নিশ্চিত না করলে ভবিষ্যতে বিরোধ, মামলা কিংবা দখল নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই জমি কেনা, বিক্রি কিংবা উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির মালিকানা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান যাচাই অত্যন্ত জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট