ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
তফশিল ঘোষণার তারিখ নিয়ে যা জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ হলেও এখনও তফশিল ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সচিব আখতার আহমেদ।
শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল ঘোষণার পরিকল্পনা থাকলেও এখনো তা চূড়ান্ত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা হতে পারে।
আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। সাংবাদিক ও জনসাধারণকে সঠিক তথ্য প্রচারের জন্য অনুরোধ করছি, যাতে বিভ্রান্তি না সৃষ্টি হয়।’
প্রসঙ্গত, এই নির্বাচনের সঙ্গে একাধিক গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন ও কর্মশালার অংশ হিসেবে কমিশনের জাতীয় বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনী কর্মকর্তা ও সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধনীসহ)’, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সংশোধনীসহ)’ এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালার আয়োজন করেছে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন