ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে একটি ঐতিহাসিক ও পরিবর্তনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি হবে এমন এক নির্বাচন যা সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। এই নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে, বাইরের কারো প্রয়োজন হবে না।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬–১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা দেশে নামমাত্র সাংবিধানিক ব্যবস্থা চালু রাখলেও বাস্তবে একদলীয় শাসন কায়েম করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা দেশের মানুষের সেবক না হয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ক্ষমতায় থাকার মূল উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে তিনি প্রমাণ করেছেন যে, তিনি এই দেশের মানুষের কেউ নন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল