ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবি উপাচার্য
'পোষ্য কোটা প্রসঙ্গে উচ্চ আদালতের রায়ই মেনে নেবে ঢাবি প্রশাসন'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় বিতর্কিত ‘পোষ্য কোটা’ বা ওয়ার্ড কোটা প্রসঙ্গে উচ্চ আদালতের রায়ই মেনে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেন, “পোষ্য কোটার বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আদালত এ বিষয়ে যে নির্দেশনা বা রায় দেবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেবে।”
এর আগে সকাল ১১টায় ঢাবিসহ দেশের মোট পাঁচটি কেন্দ্রে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়, যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ৩৩ জন ভর্তিচ্ছু। মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন