ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির অ্যাপের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ১ লাখ ৯৩ হাজার ৫১৪ জন প্রবাসীর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৫৬৩ জন এবং নারী ১৮ হাজার ৯৫১ জন।
নির্বাচন কমিশন (ইসি) এবারই প্রথমবারের মতো আইটি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের এই উদ্যোগ নিয়েছে। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধিত প্রবাসীদের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ে ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে কমিশন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সেই ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইতালি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যেখানে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংস্থাটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে