ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এক বছর পর্যন্ত হতে পারে ভূমিকম্প, জানুন কারণ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: নরসিংদী ও আশেপাশের এলাকায় সম্প্রতি অনুভূত ভূ-কম্পন এবং পরবর্তীতে ছোট ছোট কম্পনগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জানিয়েছেন, ৫.৭ মাত্রার কম্পনটি ছিল মূল ভূমিকম্প, এবং পরবর্তী অনুভূত কম্পনগুলো 'আফটারশক' হিসেবে ধরা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান জানান, মূল কম্পনটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণভাবে ঘটেছিল। ভূ-অভ্যন্তরে সঞ্চিত শক্তি ফল্ট রেখার বরাবর স্থানান্তরের মাধ্যমে মুক্তি পেয়ে ভূমিকম্পে রূপ নেয়।
পরবর্তী কম্পনগুলোকে তিনি আফটারশক হিসেবে বর্ণনা করেন। মূল ভূমিকম্পের প্রভাবে ভূ-ত্বকে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে এবং এই ভারসাম্য পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ছোট ছোট কম্পন হচ্ছে। প্রধান কম্পনের ফলে ভূ-ত্বকের কিছু অংশ উপরে উঠে গিয়েছিল, আবার কিছু অংশ নিচে নেমেছিল। এই ভারসাম্য ফেরানোর জন্য পৃথিবী নিজেকে পুনরায় সমন্বয় করছে।
আফটারশকের স্থায়িত্ব নিয়ে অধ্যাপক জিল্লুর রহমান বলেন, মূল কম্পনের মাত্রা বড় হলে আফটারশক এক বছরেরও বেশি সময় স্থায়ী হতে পারে। তবে সাম্প্রতিক ৫.৭ মাত্রার কম্পনটি মধ্যম মানের হওয়ায় সাধারণত আফটারশক দ্রুত কমে যেতে পারে।
নরসিংদীর মাটির নরম গঠন 'থিক সেডিমেন্টারি ডিপোজিট' হওয়ায় ভূ-পৃষ্ঠের পুনঃসমন্বয় আরও দীর্ঘ সময় নিতে পারে। ৫.৭ মাত্রার কম্পনের কারণে ৭-৮ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল সৃষ্টি হয়েছে, যেখানে ভূ-পৃষ্ঠের ঊর্ধ্ব-নিম্ন পরিবর্তন হয়েছে। ফলে স্থানীয়ভাবে রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন দেখা দিয়েছে।
অধ্যাপক জিল্লুর জানান, বর্তমানে যে কম্পনগুলো অনুভূত হচ্ছে, তার কোনোটিই মূল কম্পনের চেয়ে শক্তিশালী নয়। তাই এগুলো উদ্বেগের কারণ নয়। তবে, ভবিষ্যতে যদি আরও শক্তিশালী কোনো কম্পন অনুভূত হয়, তখন সতর্ক হওয়ার প্রয়োজন হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর