ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মির্জা ফখরুল
'ঘোষিত প্রার্থীর তালিকা নিয়ে পুনর্বিবেচনা বা রদবদলের সুযোগ নেই'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি যেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, তা পরিবর্তনের সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এদিন দলের পক্ষ থেকে আরও ৩৬টি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব স্পষ্ট করেন যে, ঘোষিত তালিকা নিয়ে পুনর্বিবেচনা বা রদবদলের সুযোগ নেই বললেই চলে।
উল্লেখ্য, এর আগে ধাপে ধাপে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিএনপি। তবে বিশেষ কারণে মাদারীপুর-১ (শিবচর) আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়। আজ নতুন করে ৩৬ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করল দলটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল