ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৪ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার রাজধানীজুড়ে রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচিতে সরগরম দিন কাটছে। ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, আলোচনাসভা, মাংস বিতরণ এবং জাতীয় দিবস সংশ্লিষ্ট আয়োজনে জমে উঠেছে আলাদা পরিবেশ। নিচে দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো তুলে ধরা হলো-
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টা: নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুপুর ১২টা: খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ৩০টি ছাগলের মাংস বিতরণ করবে যুবদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিকেল ৪টা: ঢাকা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হবে। এতে উপস্থিত থাকবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ।
ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বাদ আসর ধূপখোলা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টা ৩০ মিনিট: আগারগাঁওয়ের বিআইসিসি কার্নিভাল হলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সেম্পোজিয়ামে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বস্ত্র ও পাট উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা: জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উপলক্ষে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
বিকাল ৩টা: সচিবালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
বিকাল ৩টা ৪৫ মিনিট: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে রাজনৈতিক উত্তাপ, মানবিক আয়োজন এবং সরকারি কার্যক্রম মিলিয়ে রাজধানীতে ব্যস্ত ও ঘটনাবহুল একটি দিন পার করছে ঢাকাবাসী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর