ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়ার আহ্বান জানিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে তাঁর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু মসজিদেই নয় দেশের সব ধর্মের উপাসনালয়ে নিজেদের ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী প্রার্থনা করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া, এবং তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এ অবস্থায় জাতীয়ভাবে প্রার্থনার আহ্বান জানিয়ে সরকার বলছে দেশের সব মানুষের প্রতি আহ্বান, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেন, যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা